Logo
×

Follow Us

ভিসা তথ্য

যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১৪:৫৫

যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ (এইচপিআই) ভিসার জন্য যোগ্য বিশ্বের ৮২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এ ভিসায় যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পাবেন। তবে প্রকাশিত তালিকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, চলতি বছরের নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা এইচপিআই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এই ভিসার আওতায় যুক্তরাজ্যের বাইরের নির্ধারিত যোগ্য বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা দেশটিতে গিয়ে বসবাস, কাজ কিংবা চাকরি খোঁজার সুযোগ পান। এ ক্ষেত্রে আবেদনের আগে কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব (জব অফার) কিংবা নিয়োগকর্তার স্পনসরশিপের প্রয়োজন হয় না।

তবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই যে ভিসা পাওয়া নিশ্চিত, বিষয়টি এমন নয়। আবেদনকারীদের যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অন্যান্য যোগ্যতাও পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইংরেজি ভাষায় দক্ষতা এবং যুক্তরাজ্যে অবস্থানের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা।

Logo