Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে ১০ বছরের রেসিডেন্সি অনুমতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২

কাতারে ১০ বছরের রেসিডেন্সি অনুমতি

কাতার উদ্যোক্তা ও উচ্চপদস্থ নির্বাহীদের জন্য দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি বা রেসিডেন্সি কর্মসূচি চালু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি ১ ফেব্রুয়ারি এ ঘোষণা দেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একই ধরনের উদ্যোগ নেওয়ার পর কাতারও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং দক্ষ পেশাজীবীদের ধরে রাখতে এই পদক্ষেপ নিয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যে দ্য অ্যারাবিয়ান স্টোরিজ এই সংবাদ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার কৌশলের অংশ হিসেবে এই কর্মসূচি চালু হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দক্ষ পেশাজীবীদের দীর্ঘমেয়াদে কাতারে স্থায়ীভাবে কাজ করার সুযোগ তৈরি করা।  

যদিও এখনো বিস্তারিত যোগ্যতার শর্তাবলি প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে উদ্যোক্তা ও করপোরেট নেতাদের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে উঠবে। নতুন এই কর্মসূচির আওতায় দীর্ঘমেয়াদি ভিসা পাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসার সুযোগ এবং বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা থাকতে পারে।  

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই একই ধরনের দীর্ঘমেয়াদি রেসিডেন্সি স্কিম চালু করেছে। কাতারের এই উদ্যোগকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে কাতার আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাবে এবং দক্ষ জনশক্তি ও বিনিয়োগ আকর্ষণে আরো সক্ষম হবে।

Logo