চীনে স্কলারশিপ ঘোষণা, আবেদন শেষ ১০ জানুয়ারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৮
বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে চীনের নানান ইউনিভার্সিটি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চীনা সরকারি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় অনার্স, মাস্টার্স, পিএইচডি এবং গবেষণার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি থাকছে বিনামূল্যে আবাসন, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমান ভাড়া।
প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, এআই, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসনসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। আবেদনের ক্ষেত্রে অনার্সে বয়স হতে হবে ২৫ বছরের নিচে, মাস্টার্সে ৩৫ আর পিএইচডিতে ৪০ বছরের নিচে।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে www.campuschina.org এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন ফরমে স্কলারশিপের ধরন হিসেবে টাইপ-এ এবং সংস্থা নম্বর হিসেবে ০৫০১ নির্বাচন করতে হবে। আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।
logo-1-1740906910.png)