Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

ব্রিটেনে ৭৯ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

ব্রিটেনে ৭৯ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

ব্রিটেনে উচ্চশিক্ষার জন্য ভিসা পেতে বড় বাধার মুখে পড়ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ভিসার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে সাক্ষাৎকারে ডাকা প্রতি ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে প্রায় ৮ জনের আবেদন প্রত্যাখ্যান করছে ব্রিটেনের হোম অফিস।

দ্য পাই নিউজের ১৮ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত ৬ মাসে ১১ হাজার ৪১৫ জন বিদেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয় ব্রিটেনের ভিসা কর্তৃপক্ষ। এর মধ্যে ৯ হাজার ৪৩ জনের বক্তব্যের বিশ্বাসযোগ্য নিয়ে প্রশ্ন তুলে ভিসা প্রত্যাখ্যান করা হয়। অর্থাৎ প্রত্যাখ্যানের হার ৭৯ শতাংশ।

দেশভিত্তিক হিসাবে সাক্ষাৎকারে অংশ নেয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ৭৯ শতাংশের আবেদন প্রত্যাখ্যান হয়েছে। এ তালিকায় নেপালের শিক্ষার্থীদের প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ ৯২ শতাংশ। ভারতীয়দের ৮৯, নাইজেরিয়ানদের ৮৪ এবং পাকিস্তানি শিক্ষার্থীদের ৭৩ শতাংশ।

ইউকেভিআইয়ের মতে, পছন্দের বিশ্ববিদ্যালয়, বিষয়, পড়াশোনার ভবিষ্যৎ পরিকল্পনা, ইংরেজি দক্ষতা এবং অর্থের উৎস সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় অনেক শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের মুখে পড়ছেন। ফলে ব্রিটেনে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন ও সাক্ষাৎকার প্রস্তুতিতে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিষয়ক মাইগ্রেশন কনসালটেন্টরা।

Logo