Logo
×

Follow Us

অন্যান্য

আমেরিকায় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫

আমেরিকায় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো আমেরিকায় আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যা কমেছে। তবে উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। নতুন শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে রেকর্ড ২২ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে। শিক্ষাবিষয়ক সংবাদমাধ্যম দ্য পিআইই নিউজের ১৬ নভেম্বরের প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত ‘ওপেন ডোরস ২০২৬’ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জন হয়েছে। নতুন শিক্ষার্থী ভর্তির হার কমেছে ১৮ শতাংশ।

অন্যদিকে, বাংলাদেশ থেকে শিক্ষার্থী যাওয়ার সংখ্যা ১১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২২ হাজার ৫৩৪ জনে পৌঁছেছে। গত শিক্ষাবর্ষে এ সংখ্যা ছিল ২০ হাজার ১৫৬। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ এখন অষ্টম অবস্থানে। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অর্থনৈতিক অবদান প্রায় ৮৭ কোটি ডলার।

ভিসা প্রক্রিয়ার জটিলতা, ভ্রমণ নিষেধাজ্ঞা, বাড়তি শিক্ষা ব্যয় এবং অন্য দেশের সাথে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Logo