Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

নিউজিল্যান্ডে স্টুডেন্টদের জন্য নতুন ওয়ার্ক ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

নিউজিল্যান্ডে স্টুডেন্টদের জন্য নতুন ওয়ার্ক ভিসা

পড়াশোনা শেষে নিউজিল্যান্ডে কাজের সুযোগ বাড়াতে নতুন ছয় মাসের গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু করেছে দেশটির সরকার। ১৬ নভেম্বর থেকে এই ভিসার আবেদন নেয়া শুরু হয়েছে। যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা শেষে প্রচলিত পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা অর্জন করতে পারেন না, তাদের জন্য নতুন এই সুযোগ।

নতুন নিয়ম অনুযায়ী, নিউজিল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেভেল ৫ থেকে ৭ পর্যায়ের যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করতে হবে। আবেদনকারীর কাছে নিজের থাকা-খাওয়ার খরচ চালানোর জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে।

এই ভিসায় ছয় মাস যেকোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা যাবে। এ সময়ে দীর্ঘমেয়াদি চাকরির সুযোগ খুঁজে পাওয়ার পাশাপাশি শর্ত পূরণ সাপেক্ষে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় যাওয়ার সুযোগ রয়েছে।

তবে আবেদন করতে হবে শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে। এই ভিসা একবারই পাওয়া যাবে, মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভিসা ফি শুরু ১ হাজার ৬৭০ নিউজিল্যান্ড ডলার থেকে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এই সুযোগ প্রযোজ্য হতে পারে। তবে এটি সব কোর্সের শিক্ষার্থীদের জন্য নয়।

Logo