Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর

আমেরিকায় ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। ১৬ নভেম্বর দেয়া রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির নতুন নিয়মকে অযৌক্তিক ও আইনবহির্ভূত বলে উল্লেখ করেছেন।

নতুন নিয়মে এফ-১ ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের আমেরিকায় অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছর করার প্রস্তাব ছিল। চার বছরের বেশি পড়াশোনা করতে হলে শিক্ষার্থীদের নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদনের প্রয়োজন হতো। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবর্তন, নতুন বিষয়ে পড়াশোনা কিংবা অতিরিক্ত ডিগ্রি নেয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ছিল।

আদালতের রায়ে আগের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা ডিএস ব্যবস্থাই বহাল থাকছে। ফলে শিক্ষার্থীরা ভিসার শর্ত মেনে চললে তাদের অনুমোদিত শিক্ষাক্রম শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। বাড়তি মেয়াদের জন্য নতুন করে আবেদন করার বাধ্যবাধকতাও থাকছে না।

এই সিদ্ধান্তে আমেরিকায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করতে পারে।

Logo