Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

উচ্চশিক্ষার আপডেট

নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসায় চার পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১২

নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসায় চার পরিবর্তন

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার নিয়মে চারটি পরিবর্তন এনেছে দেশটির অভিবাসন বিভাগ। ২৭ অক্টোবর ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে।

১. কাজের সুযোগ সীমিত: মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা আর সীমাহীন সময় কাজ করতে পারবেন না। অন্যান্য মাস্টার্স শিক্ষার্থীদের মতো সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগ থাকবে।

২. ইংরেজি দক্ষতা যাচাই: ভিসা দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে আরো গুরুত্ব দেয়া হবে। পছন্দের কোর্সের সঙ্গে ইংরেজির দক্ষতা সামঞ্জস্যপূর্ণ কিনা, তা যাচাই করতে পারে কর্তৃপক্ষ।

৩. ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি: কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম ভাঙার অভিযোগ তদন্তাধীন থাকলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত রাখতে পারবে অভিবাসন বিভাগ।

৪. কোর্স শেষে বাড়তি সময়: নির্দিষ্ট ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর স্টুডেন্ট ভিসার মেয়াদ এক মাসের পরিবর্তে দুই মাস পর্যন্ত বাড়ানো হবে। এতে পরবর্তী পড়াশোনা বা দেশে ফেরার সিদ্ধান্ত নিতে শিক্ষার্থীরা বাড়তি সময় পাবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরামর্শ হলো, আবেদন করার আগে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা, ইংরেজি দক্ষতা এবং পড়াশোনার পাশাপাশি কাজের সীমাবদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত।

Logo