অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থী কমছে, বাড়ছে নতুন নতুন চ্যালেঞ্জ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৬:১৬
অস্ট্রেলিয়ায়
উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী
শিক্ষার্থীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি
হচ্ছে। শিক্ষার্থী ভর্তির প্রবৃদ্ধি কমছে, ভিসার নিয়ম কঠোর হচ্ছে
এবং বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নতুন কৌশল
নিচ্ছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো।
দ্য
পাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুর
দিকে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন ভর্তি আগের
বছরের তুলনায় ৪ দশমিক ৯
শতাংশ কমেছে। ২০২৫ সালের একই
সময়ে নতুন ভর্তি ছিল
১ লাখ ৩০ হাজার
৪১৫ জন, যা ২০২৬
সালে কমে দাঁড়িয়েছে ১
লাখ ২৩ হাজার ৯৬৮
জনে। সামগ্রিকভাবে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংখ্যাও প্রায় স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে,
ভিসার শর্ত কঠোর করার
পাশাপাশি নির্ভরশীল পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগও সীমিত করেছে অস্ট্রেলিয়া সরকার। আর্থিক সামর্থ্য, ইংরেজি দক্ষতা ও প্রকৃত শিক্ষার্থী
যাচাইয়ের শর্ত আগে থেকেই
কঠোর ছিল। ২০২৭ সালে
নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির পরিকল্পিত সীমা ২ লাখ
৯৫ হাজার নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয়
গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো
এখন বিদেশে নিজেদের ক্যাম্পাস সম্প্রসারণ করছে। ভারতের মুম্বাই ও চেন্নাইয়ে ক্যাম্পাস
চালুর মাধ্যমে শিক্ষার্থীদের নিজ দেশে থেকেই
অস্ট্রেলীয় শিক্ষাব্যবস্থায় পড়ার সুযোগ তৈরি
হচ্ছে। এতে বিদেশে যাওয়ার
সম্পূর্ণ ব্যয় বহন করতে
অক্ষম শিক্ষার্থীরাও বিকল্প সুযোগ পেতে পারেন।
তৃতীয়ত,
শিক্ষার্থীরা এখন শুধু বিশ্ববিদ্যালয়ের
সুনাম বা জীবনযাত্রার মান
নয়, পড়াশোনা শেষে চাকরি, ইন্টার্নশিপ
এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনাকেও গুরুত্ব দিচ্ছেন। একাধিক দেশ তুলনা করে
সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও বাড়ছে।
বাংলাদেশি
শিক্ষার্থীদের জন্য এক্ষেত্রে বার্তা
হলো অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে
ভিসার সর্বশেষ শর্ত, মোট খরচ, কোর্সের
মান, চাকরির সম্ভাবনা এবং ভবিষ্যতে স্থায়ী
হওয়ার সুযোগ যাচাই করা জরুরি।
logo-1-1740906910.png)