Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

ব্রিটেনে শিক্ষার্থী ভিসায় বড় বাধা, ঝুঁকিতে বাংলাদেশিরাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২২:৪৪

ব্রিটেনে শিক্ষার্থী ভিসায় বড় বাধা, ঝুঁকিতে বাংলাদেশিরাও

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোর স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের ৭০ শতাংশের বেশি ঘটনা ঘটছে মাত্র সাতটি দেশের আবেদনকারীদের ক্ষেত্রে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়া, ঘানা ও শ্রীলঙ্কা।

পাই নিউজের ২০ অক্টোবর প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এসব দেশের স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার বেশি থাকায় ব্রিটেনের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে।

ব্রিটিশ সরকারের নতুন নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশ বা তার বেশি হলে তাদের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি ঝুঁকিতে পড়তে পারে। ফলে কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন যাচাইয়ে কঠোর হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে হের্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৯২ শতাংশ এবং কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের ৮৪ শতাংশ এসেছেন ওই সাত দেশ থেকে। ভিসা প্রত্যাখ্যান বাড়তে থাকলে এসব বিশ্ববিদ্যালয়ের আয়েও বড় প্রভাব পড়তে পারে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই পরিস্থিতিতে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় নির্বাচন, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ভিসা আবেদনের প্রতিটি তথ্য সঠিকভাবে দেওয়া আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Logo