আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের সিপিটিতে কড়াকড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ২০:০০
আমেরিকায় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্র্যাকটিক্যাল ট্রেইনিংয়ের সুযোগ কারিকুলাম প্র্যাকটিক্যাল ট্রেইনিং বা সিপিটি নিয়ে আনা ট্রাম্প প্রশাসনের নতুন বিধিনিষেধের বিরুদ্ধে আদালতে গেছে দেশটির বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা সংগঠনগুলো।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের অধীন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম এসইভিপি এফ-১ শিক্ষার্থীদের সিপিটি যোগ্যতার ব্যাখ্যা আরো কঠোর করে। নতুন ব্যাখ্যায় কোনো ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল ট্রেইনিং তখনই সিপিটি হিসেবে অনুমোদন করা যাবে, যখন সেটি প্রতিষ্ঠিত কারিকুলামের অবিচ্ছেদ্য অংশ এবং ডিগ্রি সম্পন্ন করতে প্রোগ্রামের সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
এর ফলে আগে যে ধরনের Course Credit CPT-এর মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বা কাজের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেতেন, তার একটি অংশ এখন অনিশ্চয়তার মুখে। ইয়েলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় নতুন নির্দেশনা অনুযায়ী সিপিটি আবেদন পর্যালোচনা করছে।
৫ অক্টোবর অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইউনিভার্সিটিজসহ কয়েকটি সংগঠন ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘদিনের সিপিটি ব্যবস্থার ওপর হঠাৎ করে নতুন ব্যাখ্যা চাপিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো, সিপিটি বন্ধ হয়নি। তবে নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়া আরো কঠিন হতে পারে। অনুমোদিত সিপিটিসহ আপডেটেড ফর্ম ১-২০ না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেওয়া যাবে না।
logo-1-1740906910.png)