Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় ১১টি কোর্সে ভর্তি হলে সঙ্গী পাবে ওপেন ওয়ার্ক পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮

কানাডায় ১১টি কোর্সে ভর্তি হলে সঙ্গী পাবে ওপেন ওয়ার্ক পারমিট

কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এখন নির্দিষ্ট কিছু কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীর স্ত্রী বা স্বামী ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। অর্থাৎ শিক্ষার্থী পড়াশোনা করার সময় তার সঙ্গী কানাডায় বৈধভাবে কাজ করতে পারবেন।

এই নীতি কার্যকর হয়েছে ২১ জানুয়ারি ২০২৫ থেকে। কানাডা সরকার বলছে, শিক্ষার্থীকে অবশ্যই বৈধ স্টাডি পারমিট থাকতে হবে এবং নির্দিষ্ট কোর্সে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

মাস্টার্স প্রোগ্রাম যদি ১৬ মাস বা তার বেশি হয়, অথবা ডক্টরাল প্রোগ্রামে ভর্তি থাকেন, তাহলেও সঙ্গী ওপেন ওয়ার্ক পারমিটের যোগ্য হবেন। এর বাইরে আরো কিছু পেশাগত ডিগ্রি এই সুবিধার আওতায় এসেছে।

যোগ্য কোর্সগুলোর মধ্যে রয়েছে— ডক্টর অব ডেন্টাল সার্জারি, ব্যাচেলর অব ল, ডক্টর অব মেডিসিন, ডক্টর অব অপটোমেট্রি, ফার্মেসি, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন, ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ব্যাচেলর অব নার্সিং, ব্যাচেলর অব এডুকেশন এবং ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং।

এই তালিকা থেকে বোঝা যায়, কানাডা মূলত চিকিৎসা, আইন, নার্সিং, শিক্ষা ও প্রকৌশল খাতকে গুরুত্ব দিচ্ছে। কারণ এসব খাতে দক্ষ জনশক্তির চাহিদা বেশি। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার আগেই তাদের পরিবারকে সহায়তা করার সুযোগ পাচ্ছেন।

কানাডা সরকার বলছে, এই নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। একই সঙ্গে তাদের পরিবারও আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে। ফলে পড়াশোনার চাপ কিছুটা কমবে।

তবে শর্ত হলো, শিক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট কোর্সে ভর্তি থাকতে হবে এবং পড়াশোনায় সক্রিয় থাকতে হবে। অন্যথায় সঙ্গীর জন্য ওপেন ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না।

এই নীতি অনেক পরিবারকে স্বস্তি দেবে। আগে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসলেও তাদের সঙ্গীরা কাজ করতে পারতেন না। এখন তারা পড়াশোনার পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন।

Logo