Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

উচ্চশিক্ষার আপডেট

কানাডায় বাড়ছে বিদেশি মাস্টার্স-পিএইচডি শিক্ষার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

কানাডায় বাড়ছে বিদেশি মাস্টার্স-পিএইচডি শিক্ষার্থী

কানাডায় আন্তর্জাতিক মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য নতুন নীতির সুফল মিলতে শুরু করেছে। ২০২৬ সালের মধ্যভাগে বিদেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য ৬ হাজার ৪৫৫টি নতুন স্টাডি পারমিট দিয়েছে কানাডা, যেখানে ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৫টি অর্থাৎ এটি ২০২৫ এর তুলনায় প্রায় দ্বিগুণ।

তবে একই সময়ে নতুন বা স্টাডি পারমিট নবায়নের জন্য আবেদনকারী গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে ২৩ হাজার ৪৮০ হয়েছে। কানাডা এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বেশি গুরুত্ব দিচ্ছে।

চলতি বছরে দেওয়া নতুন স্টাডি পারমিটের ২১ শতাংশই মাস্টার্স ও ডক্টরাল শিক্ষার্থীদের জন্য, যেখানে ২০২৫ সালে এই হার ছিল ১২ শতাংশ। চলতি বছর গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রভিন্সিয়াল বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটারের বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে এবং সরকার পিএইচডি আবেদনকারীদের কাগজপত্র ১৪ দিনের মধ্যে প্রক্রিয়া করার প্রতিশ্রুতি দিয়েছে ।

এদিকে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া জানিয়েছে, ২০২৬ সালে তাদের আন্তর্জাতিক গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের আবেদন ১৫ শতাংশ বেড়েছে, আর ডক্টরাল প্রোগ্রামে আবেদন বেড়েছে ৩০ শতাংশ।

Logo