যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের জন্য KL-YES ২০২৭ আবেদন শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪
বাংলাদেশি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ নিয়ে এসেছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (KL-YES) প্রোগ্রাম ২০২৭। এই সেমিস্টারভিত্তিক প্রোগ্রামে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে একটি পরিবারে থেকে পড়াশোনা করবে, আমেরিকান হাইস্কুলে ক্লাস করবে, নেতৃত্বগুণ অর্জন করবে এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষা, ব্যবসা ও উদ্ভাবন সম্পর্কে জানবে।
আবেদন গ্রহণ চলছে এবং শেষ হবে ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা (BST)। আবেদন করতে হবে অনলাইনে।
প্রোগ্রামে অংশ নিতে হলে শিক্ষার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। জন্মতারিখ হতে হবে ১৫ জানুয়ারি ২০১০ থেকে ১৫ জানুয়ারি ২০১২-এর মধ্যে। আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে। কোচিং সেন্টার বা প্রাইভেট শিক্ষার্থীরা যোগ্য নন।
বাংলাদেশি হাইস্কুল বা কলেজের ৮ম, ৯ম, ১০ম বা ১১শ শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গত তিন শিক্ষাবর্ষে (২০২৪, ২০২৫, ২০২৬) কোনো গ্যাপ ইয়ার বা পুনরাবৃত্তি থাকা যাবে না। ফলাফলে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে, ফেল করা যাবে না।
আবেদনকারীদের ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষতা থাকতে হবে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও যোগাযোগে সক্ষম হতে হবে। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না। আবেদনকারীর বাবা-মা কেউ যুক্তরাষ্ট্র দূতাবাস বা মিশনে কর্মরত থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া পরিবারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন থাকলেও আবেদন করা যাবে না।
আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা যোগ্যতা পূরণ করতে হবে। দ্বৈত নাগরিক বা অন্য কোনো দেশের স্থায়ী বাসিন্দা হলে আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বাসিন্দা হতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে।
logo-1-1740906910.png)