Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

উচ্চশিক্ষার খবর

অস্ট্রেলিয়ায় অভিবাসন স্টুডেন্ট ভিসা কমানোর চিন্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০

অস্ট্রেলিয়ায় অভিবাসন স্টুডেন্ট ভিসা কমানোর চিন্তা

অস্ট্রেলিয়ায় পড়াশোনা বা কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন? নতুন এই প্রস্তাব আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে; কী আছে এতে?

অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থা বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে পারে। দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন আগামী তিন বছরে অভিবাসন ৭ লাখ ৫০ হাজার স্থান কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের পরিবারের সদস্যদের ওপর বড় প্রভাব পড়তে পারে বলে খবর দিয়েছে এবিসি নিউজ। 

এ পরিকল্পনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সংখ্যা বর্তমান প্রায় ৫ লাখ ৯০ হাজার থেকে কমিয়ে ৩ লাখ ৫০ হাজার করার কথা বলা হয়েছে। একই সঙ্গে পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় থেকে কাজ করার সুযোগও বড়ভাবে কমানোর প্রস্তাব এসেছে। বর্তমান প্রায় ২ লাখ ৭০ হাজার থেকে মাত্র ৪০ হাজারে নামিয়ে আনার কথা বলা হয়েছে। 

এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের পরিবারের জন্য ভিসা শূন্যে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। অ্যাকাউন্টিং, আইটি ও বিজনেসের মতো কিছু বিষয়ে অতিরিক্ত শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রেও কঠোরতা আনার কথা বলা হয়েছে। বরং পিএইচডি, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও উন্নত প্রযুক্তির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

তবে এটি এখনো প্রস্তাব, অস্ট্রেলিয়ার বর্তমান ভিসা নীতি নয়। দেশটির সরকার ও বিরোধী রাজনীতিকদের কেউ কেউ পরিকল্পনাটির অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। 

প্রবাসী বাংলাদেশি ও অস্ট্রেলিয়াগামী শিক্ষার্থীদের জন্য বার্তাটি হলে নতুন করে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করলে শুধু এজেন্টের কথায় সিদ্ধান্ত না নিয়ে সরকারি ভিসা নীতি ও পরিবর্তনের খবর নিয়মিত যাচাই করতে হবে। 

Logo