Logo
×

Follow Us

বিশ্ব

উচ্চশিক্ষায় যে সাবজেক্টগুলো নিয়ে হতাশা বেশি শিক্ষার্থীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫

উচ্চশিক্ষায় যে সাবজেক্টগুলো নিয়ে হতাশা বেশি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর বেশির ভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনার অভিজ্ঞতায় সন্তুষ্ট। তবে বিষয় নির্বাচনে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

২০২৪ সালের গ্রীষ্মে যারা স্নাতক হয়েছেন, তাদের মধ্যে ১৫ মাস পর জরিপে দেখা যায় ১০ জনের মধ্যে ৮ জনই আবারো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেন। চাকরির বাজারে অনিশ্চয়তা ও ঋণের চাপ থাকা সত্ত্বেও তারা মনে করেন, বিশ্ববিদ্যালয় জীবন মূল্যবান ছিল।

শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেটি নিয়ে সন্তুষ্টির হারও বেড়েছে। ইউনিভার্সিটি অব বাথের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সন্তুষ্ট ছিলেন। অক্সফোর্ডসহ শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য ছিল মাত্র ০.৮ শতাংশ।

তবে বিষয় নির্বাচনে সন্তুষ্টির হার কম। মাত্র ৭০ শতাংশ শিক্ষার্থী বলেছেন, তারা একই বিষয় আবারো বেছে নিতেন। অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী মনে করেন, অন্য কোনো বিষয় পড়া উচিত ছিল।

ডেন্টিস্ট্রি, ভেটেরিনারি ও প্যারামেডিকসের মতো উচ্চ বেতনের পেশাগত কোর্সেও সন্তুষ্টির হার কমেছে। আর্কিটেকচার ও কম্পিউটার সায়েন্স শীর্ষ দশ থেকে বাদ পড়েছে।

কম্পিউটার সায়েন্সে সন্তুষ্টি কমার কারণ হিসেবে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অনেক এন্ট্রি-লেভেল চাকরির বাজার ধ্বংস করেছে। চার বছর আগে ৬৬ শতাংশ শিক্ষার্থী গ্র্যাজুয়েট চাকরি পেতেন, এখন তা কমে ৫৬ শতাংশে নেমেছে।

অ্যানিমেশন ও গেম ডিজাইন পড়া শিক্ষার্থীদের মধ্যে হতাশা বেশি। দুই-তৃতীয়াংশ শিক্ষার্থীই বলেছেন, তারা আবারো একই বিষয় পড়তে চাইবেনা। সাংবাদিকতা, মার্কেটিং ও জনসংযোগের শিক্ষার্থীদের মতোই এদের মধ্যে অনিশ্চয়তা বেশি।

অর্থনীতি সাধারণত উচ্চ বেতনের চাকরির জন্য জনপ্রিয় বিষয়। তবে এবার সন্তুষ্টির হার কমেছে। বিশ্লেষকদের মতে, সব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি কোর্স সমান মানসম্পন্ন নয়। ফলে চাকরির সুযোগ প্রতিষ্ঠানভেদে ভিন্ন হয়।

Logo