অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পরিস্থিতি - ২
অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, বাতিল হচ্ছে বেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০০
এক বছর আগেও বাংলাদেশের স্টুডেন্টদের অস্ট্রেলিয়ায় ভিসা আবেদনের সাকসেস রেট ছিল প্রায় শতভাগ। কিন্তু হঠাৎ করে কেন সেই সাকসেস রেট কমে গেল? আর কমলে কতটাবা কমলো?
২০২৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া বাংলাদেশকে এভিডেন্স লেভেল ওয়ানে উন্নীত করে। তখন বাংলাদেশের স্টুডেন্টদের ভিসা আবেদনের প্রায় ৯৮ শতাংশ সাকসেসফুল হতো। কিন্তু ২০২৬ এর জানুয়ারিতে অস্ট্রেলিয়া এভিডেন্স লেভেল থ্রিতে নামিয়ে আনে। ফলে শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া হয়ে ওঠে কঠিন। ৯৮ শতাংশ আবেদনের সাকসেস রেটে নেমে গেছে ২২ শতাংশে।
স্টাডিনেটের কান্ট্রি ডিরেকটর মাইগ্রেশন কনসার্নকে জানিয়েছেন, ২০২৬ সালের জুনের যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে ২২.৪ ভিসা সাকসেস রেট বাংলাদেশ থেকে। ভিসা সাকসেস রেট কমছে। তাছাড়া বাংলাদেশ এখন এভিডেন্স লেভেল থ্রিতে। তাতে একটা ইন্ডিকেশন পরিষ্কার যে, বাংলাদেশ এখন রিস্ক লেভেলেই আছে। ফলে হাইকমিশন যখন স্টুডেন্টদের ভিসা দিতে যাবে, তখন তারা অবশ্যই আবেদন বেশি করে পরীক্ষা-নিরীক্ষা করবে। ভীতিকর না কিন্তু স্ক্রিনিং হবে। স্ক্রিনিং টা কী হচ্ছে তা জানতে হবে স্টুডেন্টদের। তাহলে তারা অহেতুক ভিসা রিজেকশনে পড়বে না।
অন্যদিকে, নিউরন এডুকেয়ারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জয়ন্ত বড়ুয়া জানিয়েছেন, বাংলাদেশের স্টুডেন্টরা প্রোপার গাইডলাইন পাচ্ছে না। তাদের প্রিভিয়াস পড়াশোনার সাথে সাবজেক্ট পছন্দ ঠিক হচ্ছে না। সেখান থেকে তাদের ক্যারিয়ারের কীভাবে লাভ হবে, সেটা ঠিকমতো বর্ণনা করতে পারছে না।
স্টুডেন্ট মাইগ্রেশনের সাথে যুক্তরা বলছেন, ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর ভর্তিচ্ছুরা সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া ভিসার প্রত্যাখ্যানের কোপানলে পড়েছেন। স্টাডিনেটের কান্ট্রি ডিরেকটর নাহিদ ইসলাম বলছেন, কোন একটা কারণে এই দুই সেশনের স্টুডেন্টদের বিষয়ে হাইকমিশন রিজিড ছিল।
ভিসা আবেদন বাতিল হওয়ায় শিক্ষার্থী ও তার মা-বাবারা বিপুল অংকের টাকা ক্ষতির মুখে পড়েছেন।
তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশ থেকে মোট ভিসা প্রাপ্ত শিক্ষার্থীর গড় সংখ্যা কমায়নি অস্ট্রেলিয়া। বিগত দুই বছরে ভিসা রিজেকশন বেশি হলেও গড়ে ৯ হাজারেরও বেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে ভিসা পেয়েছেন।
এভিডেন্স লেভেল থ্রিতে থাকার কারণে এখন অস্ট্রেলিয়ায় ভিসা আবেদনের ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ, গাইডলাইন এবং লম্বা সময় স্টুডেন্টদের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন স্টুডেন্ট মাইগ্রেশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
logo-1-1740906910.png)