Logo
×

Follow Us

বিদেশে পড়াশোনা

বিদেশে পড়তে যেতে সবচেয়ে বড় বাধা কী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫২

বিদেশে পড়তে যেতে সবচেয়ে বড় বাধা কী?

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন বাংলাদেশের হাজারো শিক্ষার্থী। কিন্তু আবেদন শুরু করার পর শেষ পর্যন্ত কতজন সেই স্বপ্ন পূরণ করতে পারেন? নতুন এক গবেষণা বলছে, এর সবচেয়ে বড় বাধা টাকা।

আন্তর্জাতিক শিক্ষা প্ল্যাটফর্ম Via TRM-এর প্রায় ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর আবেদন-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ৪৫ শতাংশ শেষ পর্যন্ত আর এগিয়ে যাননি। 

গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৬৪ শতাংশ বলেছেন, খরচ তাদের জন্য বড় উদ্বেগ। এরপর রয়েছে পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় না থাকা ৪৭ শতাংশ, আবাসন ৪৬ দশমিক ৫ শতাংশ, একাডেমিক ক্রেডিট ৪৪ শতাংশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি ৩৭ শতাংশ। 

বিশেষভাবে দেখা গেছে, যারা খরচ নিয়ে চিন্তিত, তাদের মধ্যে শুরুতে আবেদন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার হার প্রায় ৮৩ শতাংশ। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৪০ শতাংশ শিক্ষার্থী প্রোগ্রামে ভর্তি হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। আর যারা খরচ নিয়ে উদ্বিগ্ন ছিলেন না, তাদের ক্ষেত্রে এই হার ৬০ শতাংশ। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এর অর্থ হলো, শুধু ভালো ফলাফল বা ইংরেজি দক্ষতা থাকলেই হবে না। বিদেশে যাওয়ার আগে টিউশন ফি, ভিসা খরচ, থাকা-খাওয়া, স্বাস্থ্যবীমা এবং জরুরি অর্থের পরিকল্পনা পরিষ্কারভাবে করতে হবে।

গবেষণাটি আরো দেখিয়েছে, আবেদন শুরু করার পরও বড় একটি অংশ মাঝপথে থেমে যায়। তাই বিদেশে পড়ার পরিকল্পনা করলে শুধু বিশ্ববিদ্যালয় বাছাই নয়, পুরো আর্থিক পরিকল্পনাটিও আগে থেকে প্রস্তুত করা জরুরি।

Logo