Logo
×

Follow Us

ইউরোপ

স্কলারশিপের খবর

আয়ারল্যান্ডের ফুল ফান্ডেড স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:০৩

আয়ারল্যান্ডের ফুল ফান্ডেড স্কলারশিপ

আয়ারল্যান্ড সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করেছে। এর আওতায় স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে বিশ্বের যে কোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ১৯ হাজার ইউরো পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।

এছাড়া রয়েছে টিউশন ফি এবং গবেষণায় সহায়তা। বিজ্ঞানের বিভিন্ন শাখা, প্রযুক্তি, প্রকৌশল, মানবিক ও সমাজবিজ্ঞানসহ সব বিষয় এই স্কলারশিপের অন্তর্ভুক্ত। এর অধীন রয়েছে অ্যাটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিসিটি কলেজ, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ডাবলিন বিজনেস স্কুল, ডুন লাহগাইরি ইনস্টিটিউট অব আর্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ডান্ডলাক ইনস্টিটিউট অব টেকনোলজি, গ্রিফিথ কলেজ, আইসিডি বিজনেস স্কুলের মতো বেশ কিছু বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান, যেগুলো গবেষণায় আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রসিদ্ধ।

আবেদনের জন্য অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক, তার অফার লেটার থাকতে হবে। আবেদনপত্র ইংরেজি ভাষায় জমা দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রাম অনুযায়ী প্রাসঙ্গিক একাডেমিক সার্টিফিকেট, জীবনবৃত্তান্ত ও গবেষণা প্রস্তাবনার মতো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজনও হতে পারে।

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬ পর্যন্ত।

Logo