ফিজিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশিদের জন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৫৬
বাংলাদেশ থেকে ফিজিতে কর্মসংস্থানের নামে প্রতারণা, ভুয়া প্রতিশ্রুতি এবং অবৈধ এজেন্টদের দৌরাত্ম্য কমিয়ে বৈধ ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিজির নাদি শহরের মার্টিনটার এলাকায় গত ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো Shaheens Investment Private Limited, Shaheens Global Placement Private Limited এবং SB Lawyers।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসাকে লেদুয়া, যিনি ফিজির পশ্চিমাঞ্চলের সাবেক বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন সিং বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ফিজিতে কাজের সুযোগ দেওয়ার নামে অনেক সময় অর্থ আত্মসাৎ, মিথ্যা প্রতিশ্রুতি এবং প্রতারণার ঘটনা ঘটে। এসব অনিয়ম বন্ধ করে নিয়োগদাতা ও কর্মী উভয় পক্ষের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো দক্ষ কর্মীদের সম্পূর্ণ বৈধ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় উপযুক্ত নিয়োগকর্তার সঙ্গে যুক্ত করা।”
আয়োজকদের তথ্যমতে, Shaheens Global Placement Private Limited ফিজির বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, চীন ও ফিলিপাইন থেকে দক্ষ কর্মী নিয়োগে কাজ করবে।
তবে পুরো নিয়োগ প্রক্রিয়া ফিজির অভিবাসন আইন, শ্রমনীতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রযোজ্য আইন মেনেই পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে Shaheens Investment Private Limited ফিজির নির্মাণ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে। এসব কাজের মধ্যে রয়েছে:
- রাজমিস্ত্রির কাজ (মেসনরি)
- কার্পেন্ট্রি
- টাইলস বসানো
- প্লাস্টারিং
- ওয়েল্ডিং
- অ্যালুমিনিয়াম ওয়ার্কস
- স্টিল ফিক্সিং
- প্লাম্বিং
- পেইন্টিং
এছাড়া SB Lawyers শ্রমিক, নিয়োগকর্তা ও বিনিয়োগকারীদের জন্য আইনি সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করবে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ, জনবল নিয়োগ এবং আইনি সহায়তা একই কাঠামোর আওতায় আনার ফলে কর্মীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা সহজ হবে।
তাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ থেকে ফিজিতে যেতে আগ্রহী কর্মীরা বৈধ নিয়োগপত্র ও সরাসরি চাকরির সুযোগ পাবেন। ফলে দালাল ও মধ্যস্বত্বভোগীদের কারণে প্রতারণার ঝুঁকি কমবে।
logo-1-1740906910.png)