Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন

নারী অণুজীব বিজ্ঞানীদের নিয়ে বৈশ্বিক ওয়েবিনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০০:৩১

নারী অণুজীব বিজ্ঞানীদের নিয়ে বৈশ্বিক ওয়েবিনার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী বিজ্ঞানীদের অবদান ও সংগ্রামকে সামনে এনে বিশেষ ওয়েবিনারের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ অ্যাফেলিয়েটেড মাইক্রোবাইয়োলজিস্টস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নারী অণুজীব বিজ্ঞানীরা এতে অংশ নেন।

“বিজ্ঞানকে এগিয়ে নিচ্ছেন যেসব নারী” শিরোনামের এই অনলাইন আয়োজন অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ। প্রায় দুই ঘণ্টার অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১১০ জন শিক্ষার্থী ও পেশাজীবী যুক্ত হন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএসবিএমের সভাপতি ড. শেখ আবদুস সেলিম। তিনি গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বিজ্ঞানচর্চায় সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীতা আহমেদ ড. সালমা আক্তার, ড. নাদিয়া দীন, ফাহমিনা জাহান মুনা ও নাজমুস সাকিব।

বৈজ্ঞানিক অধিবেশনে বক্তব্য দেন প্রফেসর ড. কলিন ক্রাফট, অধ্যাপক, ডিপার্টমেন্ট অব প্যাথলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন এমরি ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; ড. মুনাওয়ার সুলতানা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. ফারজানা দিবা এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত গবেষক রুবাইয়া তারান্নুম শাথি। বক্তারা গবেষণায় নারীদের ভূমিকা, পেশাগত চ্যালেঞ্জ, দলগত কাজ এবং বৈজ্ঞানিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা জানানো হয় সেঁজুতি সাহাকে। যিনি সম্প্রতি সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করায় আইএসবিএমের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

আয়োজকরা জানান, আইএসবিএম–মাইক্রোবায়োলজি পেশাজীবীদের একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির সদস্যরা ছড়িয়ে আছেন বিশ্বের নানা দেশে। নারী বিজ্ঞানীদের সাফল্য উদযাপন, গবেষণায় উৎকর্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে আইএসবিএম কাজ চালিয়ে যাবে।

Logo