Logo
×

Follow Us

এশিয়া

বিদেশি মেধাবী ও দক্ষ জনশক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় নতুন ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৮

বিদেশি মেধাবী ও দক্ষ জনশক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় নতুন ভিসা

দক্ষিণ কোরিয়া বিদেশি মেধাবী ও দক্ষ জনশক্তির জন্য ভিসা সুবিধা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। দেশটির বিচারমন্ত্রী জং সাং-হো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ২০৩০-এর দশকের অভিবাসন নীতি কৌশল তুলে ধরেন।  

বর্তমানে শীর্ষ পর্যায়ের ভিসা শুধু আটটি অগ্রসর শিল্প খাতের কর্মীদের জন্য সীমিত ছিল, যার মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস। স্থানীয় সংবাদমাধ্যম দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, নতুন নীতিতে এই ভিসার আওতা বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অধ্যাপক ও গবেষকদের অন্তর্ভুক্ত করা হবে।  

এছাড়া সরকার নতুন “কে-কোর ভিসা” চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে দেশীয় টেকনিক্যাল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের মধ্যম পর্যায়ের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। এতে স্থানীয় উৎপাদন শিল্পে শ্রম সংকট মোকাবিলা সহজ হবে বলে আশা করা হচ্ছে।  

কোরিয়ার বিচার মন্ত্রণালয় জানিয়েছে, জনসংখ্যা হ্রাস ও বয়স্ক জনগোষ্ঠীর কারণে শ্রমবাজারে চাপ বাড়ছে। এ পরিস্থিতি সামাল দিতে বিদেশি কর্মীদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা হবে, বিশেষ করে জনশূন্য হয়ে পড়া অঞ্চলগুলোতে। সেখানে সামাজিক সংহতি শিক্ষা, শিশু যত্নসহ সমন্বিত সহায়তা প্যাকেজ দেওয়া হবে।  

এছাড়া আঞ্চলিক ছোট ব্যবসাগুলোতে বিদেশি কর্মী নিয়োগে সহায়তা করতে একটি পাইলট প্রকল্প চালু হবে। কৃষি ও মৎস্য খাতে দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা প্রোগ্রাম চালু করা হবে, যাতে তারা দীর্ঘমেয়াদে এসব খাতে কাজ করতে পারেন।

Logo