Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই বিমানবন্দরে ৫ মিনিটেই ড্রাইভিং পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩

দুবাই বিমানবন্দরে ৫ মিনিটেই ড্রাইভিং পারমিট

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখন মাত্র ৫ মিনিটেই পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা IDP। নতুন এই ২৪ ঘণ্টার সেবা চালু হয়েছে টার্মিনাল ৩-এর অ্যারাইভাল বিল্ডিংয়ের কাস্টমার হ্যাপিনেস সেন্টারে। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বৈধ বাসিন্দারা এই সুবিধা নিতে পারবেন। আবেদন করতে লাগবে এমিরেটস আইডি, বৈধ আমিরাতি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের কপি এবং ব্যক্তিগত ছবি। 

সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবেদন যাচাই ও অনুমোদন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে এবং সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই পারমিট ইস্যু করা হবে। GDRFA Dubai, RTA, Emirates Automobile and Touring Club এবং Amer-এর সহযোগিতায় চালু হওয়া এই সেবার লক্ষ্য হলো ভ্রমণের আগে দ্রুত ও সহজে আইডিপি পাওয়ার সুযোগ তৈরি করা এবং যাত্রীসেবাকে আরো কার্যকর করা।

Logo