বাহরাইনে মাদকবিরোধী অভিযানে ছয়টি পৃথক মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের সময় প্রায় ১৪ কেজি মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের সাইকোট্রপিক পদার্থ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৬ হাজার বাহরাইনি দিনার। মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক এভিডেন্স ডিরেক্টরেট।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার, সংরক্ষণ ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।দেশটির নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ঠেকানো এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)