ওমানে সমুদ্রপথে ঢোকার চেষ্টা, এশীয়দের আটক করল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২২:৩৮
ওমানে সমুদ্রপথে অবৈধভাবে ঢোকার চেষ্টা করার সময় ২৮ জন এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, মাসকাটের আল সিব উপকূলের কাছে কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি নৌকায় থাকা এসব ব্যক্তিকে আটক করা হয়।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ বলছে, সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলজুড়ে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো নৌযান বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
logo-1-1740906910.png)