আমিরাতের এক প্রবাসীর বিরুদ্ধে বড় চুরির অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২২:৩৬
সংযুক্ত আরব আমিরাতের শারজাহে একটি যৌথ বাসা থেকে ৭৫ হাজার দিরহাম চুরির ঘটনায় এক প্রবাসীকে এক বছরের জেল দেওয়া হয়েছে। সাজা শেষে তাকে আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন আদালত।
সেই প্রবাসীর পরিচয় বা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় ভবনের সিসিটিভি ফুটেজ, যেখানে চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়ে। আদালতের নথি অনুযায়ী, ভুক্তভোগী তার কক্ষে রাখা ৭৫ হাজার দিরহাম হারানোর অভিযোগ করেন। ওই টাকা তিনি কর্মরত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য সাময়িকভাবে নিজের কাছে রেখেছিলেন।
টাকা নিখোঁজ হওয়ার পর তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে একজনের সন্দেহজনক চলাফেরা দেখতে পান। পরে পুলিশের কাছে ফুটেজ দেওয়া হলে তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে চুরি ও পৃথক একটি চুরির চেষ্টার অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
বিচার চলাকালে অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তাই যৌথ বাসায় থাকেন যেসব প্রবাসী তাদেরও এ বিষয়ে সতর্ক থাকা উচিত।
logo-1-1740906910.png)