সৌদিতে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২২:৩৫
সৌদি আরবে বড় একটি মাদক চোরাকারবারির চেষ্টা ভন্ডুল করে দিয়েছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, আল-হাদিথাহ বর্ডার ক্রসিংয়ের মধ্যে বড় ধরনের মাদক পাচারের চেষ্টা করা হয়েছিল।
দেশটির জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি জানিয়েছে, সৌদিতে প্রবেশ করা একটি যাত্রীবাহী বাসের নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে ৩৬ হাজার ৭৭৩টি মাদকের বড়ি উদ্ধার করা হয়েছে। অত্যাধুনিক স্ক্যানিং প্রযুক্তি ও নিরাপত্তা তল্লাশির মাধ্যমে মাদকগুলো শনাক্ত করা হয়।
জাটকার মুখপাত্র হাম্মুদ আল-হারবি বলেন, সীমান্তে চোরাচালান ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি যানবাহনে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
বাসিন্দাদের মাদক পাচার বা সন্দেহজনক কোনো কার্যক্রম সম্পর্কে তথ্য দিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তথ্যের সত্যতা প্রমাণ হলে পুরস্কারও দেওয়া হবে।
logo-1-1740906910.png)