Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে সিম কার্ড নিবন্ধন নিয়ে পুলিশের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২২:৩৩

বাহরাইনে সিম কার্ড নিবন্ধন নিয়ে পুলিশের সতর্কতা

নিজের নামে অন্যের জন্য সিম কার্ড নিবন্ধন না করতে সতর্ক করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের সতর্কবার্তায় বলা হয়েছে, নিজের নামে নিবন্ধিত কোনো সিম কার্ড অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হলে তদন্তের শুরুতেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন যে কেউ।

তাই নিজের পরিচয় ব্যবহার করে অন্য কাউকে সিম নেওয়ার সুযোগ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আল আমান সচেতনতামূলক অনুষ্ঠানে হিদ্দ থানার প্রধান কর্নেল ড. ওসামা বাহার বলেন, বর্তমানে মোবাইল নম্বর ব্যাংক হিসাব, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত থাকে।

ফলে প্রতারণা, সাইবার অপরাধ বা সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্তে মোবাইল নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। কোনো অপরাধে ব্যবহৃত নম্বর যদি কারো নামে নিবন্ধিত থাকে, তাহলে প্রথমেই আইনশৃঙ্খলা বাহিনী নিবন্ধিত ব্যক্তির কাছেই যাবে।

একই সঙ্গে অভিভাবকদেরও তাদের নামে নিবন্ধিত সিম কার্ড শুধু পরিবারের সদস্যরাই ব্যবহার করছে কিনা, তা নিশ্চিত করতে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ফলে এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।

Logo