Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় হ্যাকে হওয়া সব ওয়ার্ক পারমিট বাতিলের ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৪:৫৪

মালয়েশিয়ায় হ্যাকে হওয়া সব ওয়ার্ক পারমিট বাতিলের ঘোষণা

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সিস্টেম হ্যাক করে জালিয়াতির মাধ্যমে অনুমোদন পাওয়া সব অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস বা পিএলকেএস বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব পাসধারীকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

৩১ জুলাই পুত্রজায়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, দেশটির দুর্নীতি দমন কমিশনের পরিচালিত ‘অপস ক্র্যাক’ অভিযানে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। এরপর প্রথম পদক্ষেপ হিসেবে অনিয়মের মাধ্যমে অনুমোদিত সব PLKS বাতিল করা হচ্ছে। তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের অবস্থান প্রকাশ করা হচ্ছে না, যাতে তারা পালিয়ে যেতে না পারে। 

দেশটির দুর্নীতি দমন কমিশনের তদন্ত এখনো চলমান। ইতোমধ্যে চারজনের জবানবন্দি নেওয়া হয়েছে এবং আরো অনেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। তিনি বলেন, তদন্তের অগ্রগতির সঙ্গে আরো গ্রেপ্তার এবং সম্পদ জব্দের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কয়েকটি ব্যাংক হিসাবও জব্দ করে খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে অবৈধভাবে ওয়ার্ক পারমিট অনুমোদনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ছয়জন ইমিগ্রেশন কর্মকর্তা, একজন পুলিশ সদস্য, দুই কোম্পানি পরিচালক এবং তিন বিদেশি নাগরিক। তদন্তে উঠে এসেছে, চক্রটি ২০১১ সালের কোটার অপব্যবহার করে সরকারি লেভি পরিশোধ ছাড়াই ১ হাজার ৩০৬টি জাল পিএলকেএস ইস্যু করেছে, যার ফলে সরকারের প্রায় ২৪ লাখ রিঙ্গিত ক্ষতি হয়েছে। 

Logo