উচ্চশিক্ষার খবর ৬ জুলাই ২০২৬
২০২৭ সালে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার সংখ্যা কত হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৫:৩১
অস্ট্রেলিয়া সরকার ২০২৭ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি সংখ্যা ২ লাখ ৯৫ হাজার রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। গত শিক্ষা বছরেও অস্ট্রেলিয়া একই পরিমাণ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল।
দেশটির সরকার জানিয়েছে, শিক্ষা খাতের স্থিতিশীলতা বজায় রাখা, আবাসন ও অবকাঠামোর ওপর চাপ কমানো এবং অভিবাসন ব্যবস্থাকে আরো টেকসই করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত শিক্ষার্থী সংখ্যাও আগের পরিকল্পনা অনুযায়ী বহাল থাকবে।
তবে একই সঙ্গে সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা ও টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসার আবেদন ফি ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। শিক্ষা খাতের অনেকেই ভর্তি সীমা অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও ভিসা ফি বৃদ্ধি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
logo-1-1740906910.png)