স্কলারশিপ আপডেট ২ জুলাই ২০২৬
চীনের সিনহুয়া ইউনিভার্সিটিতে স্কলারশিপ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৫:১৫
চীনের বেইজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ ঘোষণা করেছে।
শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপের আওতায় নির্বাচিত স্টুডেন্টদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপের আওতায় টিউশন ফি মওকুফ থাকবে। পাওয়া যাবে ট্রাভেল অ্যালাউন্স, বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক অ্যালাউন্স, বইপত্র কেনার জন্য ভাতা, স্বাস্থ্যবিমা ও ভ্রমণ ভাতা।
প্রার্থীদের অবশ্যই অনার্স ডিগ্রি থাকতে হবে, বয়স ২৯-এর কম হতে হবে। আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
logo-1-1740906910.png)