Logo
×

Follow Us

বাংলাদেশ

সরকারিভাবে ফিজিতে বিপুল কর্মি নিয়োগের বিজ্ঞপ্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৪৭

সরকারিভাবে ফিজিতে বিপুল কর্মি নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে ফিজিতে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে দেশটিতে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। মোট ৩৮ ক্যাটাগরিতে পদসংখ্যা ১০৫। আবেদন গ্রহণ চলবে আগামী ১০ মে পর্যন্ত।

চাকরির বিবরণ অনুযায়ী, ভারী যানবাহন চালক, এক্সক্যাভেটর চালক, গ্রেডার মেশিন চালক, ফর্কলিফট চালক, স্প্রে পেইন্টার, প্যানেল বিটার, বাস বডি নির্মাতা, অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, অটোমোবাইল মেকানিক, কার্পেন্টার, ফার্নিচার অ্যাসেম্বলার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ানসহ নানা পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া বিশেষজ্ঞ পর্যায়ের পদও রয়েছে—যেমন ব্রিজ বিশেষজ্ঞ, জিওটেকনিক্যাল বিশেষজ্ঞ, ট্রান্সপোর্ট প্ল্যানিং বিশেষজ্ঞ, পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ, ট্রাফিক ও সেফটি বিশেষজ্ঞ, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, জেন্ডার বিশেষজ্ঞ এবং প্রকিউরমেন্ট ম্যানেজার।

বেতন কাঠামো পদভেদে ভিন্ন। ভারী যানবাহন চালকের সাপ্তাহিক বেতন ২৫০–৩৫০ ফিজি ডলার (প্রায় ১৩,৭৫০–১৯,২৫০ টাকা)। অন্য পদগুলোতে ঘণ্টাপ্রতি ৬.৫০–৭.৫০ ফিজি ডলার (প্রায় ৩৫৭–৪১২ টাকা) দেওয়া হবে। বিশেষজ্ঞ পর্যায়ের কিছু পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার পদে বার্ষিক বেতন ৩০,০০০–৩৫,০০০ ফিজি ডলার (প্রায় ১৬.৫–১৯.২৫ লাখ টাকা)।

আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। কাজ হবে চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে তিন বছরের জন্য, যা নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফি নেই। তবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত খরচ বহন করতে হবে। এর মধ্যে রয়েছে বোয়েসেল সার্ভিস চার্জ ৪৪,৮৫০ টাকা, বিমানভাড়া ২,২০,০০০–২,৪০,০০০ টাকা, এজেন্ট ফি ২০,০০০ টাকা, জব প্লেসমেন্ট ফি ১৫,০০০ টাকা, ওয়ার্ক পারমিট লিগালাইজ ফি ১৫,০০০ টাকা এবং ভেরিফিকেশন ফি ১০,০০০ টাকা। চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে।

Logo