সৌদিতে ভিজিট ভিসায় হজ করলে বিপুল অঙ্কের জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২২:৫৩
সৌদি সরকার অনুমতি ছাড়া হজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, সৌদিতে ভিজিট ভিসায় গিয়ে হজ করা যাবে না। করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা প্রযোজ্য হবে ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রে, যারা মক্কায় প্রবেশ বা অবস্থান করবে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যারা ভিজিট ভিসাধারীদের হজে অংশ নিতে সহায়তা করবে, আশ্রয় দেবে বা পরিবহন করবে, তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে।
এই শাস্তির নিয়ম ১৮ এপ্রিল থেকে কার্যকর হবে, যা বহাল থাকবে এ বছরের ১৪ জিলহজ পর্যন্ত। এই সময়ে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রয়োগ করা হবে। আরো সতর্ক করা হয়েছে, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা বা হজ ক্যাম্পে অবৈধ ভিসাধারীদের আশ্রয় দিলে জরিমানা বহুগুণে বাড়বে।
logo-1-1740906910.png)