প্রবাস অর্থনীতির খবর
রেমিট্যান্স প্রবাহ বাড়ল, রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার। নতুন সরকার গঠনের পর সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০.০৬ বিলিয়ন ডলার। ফলে আবারো ৩০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জনের মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই রিজার্ভ বৃদ্ধির পেছনে সবচেয়ে বেশি অবদান বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা প্রবাসী বাংলাদেশিদের, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত বহন করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে দেশে এসেছে প্রায় ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স, যা ২০২৫ সালের জানুয়ারির তুলনায় প্রায় ৪৫.৪১ শতাংশ বেশি।
এছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার নিলামের মাধ্যমে কিনে রিজার্ভ বাড়াচ্ছে এবং একই সঙ্গে বাজারে ডলারের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার স্টকে স্থায়িত্ব এনে দেশের আন্তর্জাতিক ঋণ পরিশোধ এবং আমদানি ব্যয় সামলাতে সহায়ক হবে। আশা করা হচ্ছে, এভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিক বৃদ্ধিই দেশের অর্থনৈতিক শক্তি ও স্থিতিশীলতার প্রধান সূচক হিসেবে কাজ করবে।
logo-1-1740906910.png)