Logo
×

Follow Us

অন্যান্য

স্কলারশিপ আপডেট

শোয়ার্জম্যান স্কলারশিপে আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২১:৫২

শোয়ার্জম্যান স্কলারশিপে আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৫

চীনের ‘শোয়ার্জম্যান স্কলারস’ প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে বেইজিংয়ের সিংহুয়া ইউনিভার্সিটি। এই স্কলারশিপের আওতায় বিনা খরচে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে বৃত্তি দেবে। চীনের বেইজিংয়ে ১৯১১ সালে যাত্রা শুরু সিংহুয়া ইউনিভার্সিটির। 

চীনের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কারণে বিশ্বে পরিচিত। এ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। এই স্কলারশিপে রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনসহ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও সায়েন্স ব্যাকগ্রাইন্ডের বাংলাদেশি শিক্ষার্থীদের এই স্কলারশিপটি পাওয়ার রেকর্ড রয়েছে।   

সিংহুয়া ইউনিভার্সিটি চীনের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি। শোয়ার্জম্যান স্কলারশিপের আবেদন করতে হলে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। আইইএলটিএসের স্কোর ন্যূনতম সেভেন পেতে হবে। 

এই স্কলারশিপের আওতায় টিউশন ফি এক বছর রেয়াতি পাওয়া যাবে, মাসিক উপবৃত্তি ৪ হাজার ইউনান বা আনুমানিক ৬০ হাজার টাকা, বইপত্র কেনার খরচ, বিমানে যাতায়াতের খরচ পাওয়া যাবে। থাকবে স্বাস্থ্য বীমা, ভ্রমণ ভাতাও। পড়াশোনার পাশাপাশি লিডারশিপ কোয়ালিটি কেমন, সেটা দেখতে চায় এই স্কলারশিপের নির্বাচনী বোর্ড। 

এই স্কলারশিপে আবেদনের শেষ সময় ১০ সেপ্টম্বর। 

https://www.opportunitiescircle.com/schwarzman-scholars-program-in-china/#google_vignette 

Logo