Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ব্যাপক এইচ-১বি ভিসা জালিয়াতি; তদন্তে কর্তৃপক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১১

যুক্তরাষ্ট্রে ব্যাপক এইচ-১বি ভিসা জালিয়াতি; তদন্তে কর্তৃপক্ষ

মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা জালিয়াতি দমনে অভিযান আরো জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ তদন্ত শুরু হয়েছে টেক্সাসের ডালাসে, যেখানে শত শত অনুমোদিত ভিসা আবেদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন শ্রম বিভাগ জানিয়েছে, ভিসা নিয়ম লঙ্ঘন ও অভিবাসন নীতির পরিবর্তন এখন ভিসা ইস্যু এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকেও প্রভাবিত করছে।

মার্কিন শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি পি. ডি’এসপোসিটো ডালাসে গিয়ে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়েছেন। তিনি এমন একটি বহুতল ভবনে গিয়ে অনুসন্ধান চালান, যেখানে ৫০০’র বেশি অনুমোদিত এইচ-১বি ভিসা আবেদনকারী প্রতিষ্ঠান রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক অফিসে কার্যক্রমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দরজা বন্ধ, লাইট নিভে থাকা এবং ব্যবসায়িক কার্যক্রমের প্রমাণ না থাকা।

শ্রম বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা ভাষ্যকার ও উদ্যোক্তা সারা গনজালেস এবং ব্লেজ টিভির সঙ্গে যৌথভাবে কাজ করছে। গনজালেস এক ভিডিওতে অভিযোগ করেন, তিনি এক ব্যবসায়ীকে জালিয়াতির বিষয়ে প্রশ্ন করলে ওই ব্যক্তি পুলিশ ডাকেন। পরে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে সঙ্গে নিয়ে তদন্ত চালান। ভিডিওতে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি বলেন, “আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি- বিদেশি শ্রম কর্মসূচিতে কোনো ধরনের জালিয়াতি সহ্য করা হবে না। আমরা দাঁড়িয়ে থাকব না, যখন চাকরি আমেরিকানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং এইচ-১বি জালিয়াতি অপরাধী চক্রকে শক্তিশালী করে।”

এই তদন্ত যুক্তরাষ্ট্রজুড়ে চলমান অভিযানের অংশ। যদিও ডালাসের বহুতল ভবনে পাওয়া প্রতিষ্ঠানগুলোর আবেদনকে সরাসরি জালিয়াতি বলা হয়নি, তবে কার্যক্রমের অনুপস্থিতি সন্দেহ তৈরি করেছে।

এইচ-১বি ভিসা মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, কিছু প্রতিষ্ঠান ভিসা আবেদনকে অপব্যবহার করছে। এর ফলে মার্কিন শ্রম বাজারে চাপ তৈরি হচ্ছে এবং স্থানীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Logo