কানাডায় অস্থায়ী ভিসার জন্য কতদিন অপেক্ষা করতে হবে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:২৭
কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ (IRCC) অস্থায়ী ভিসার সর্বশেষ অপেক্ষার সময় প্রকাশ করেছে। ২২ জুলাইয়ের হালনাগাদ তথ্যে দেখা গেছে, কিছু ক্যাটাগরিতে সময় বেড়েছে আবার কিছু ক্ষেত্রে কমেছে। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে ওয়ার্ক পারমিটে।
কানাডার ভেতর থেকে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের অপেক্ষার সময় কিছুটা উন্নত হয়েছে। তবে পাকিস্তান ও ফিলিপাইনে সময় বেড়েছে। পাকিস্তানে এখন ১০ সপ্তাহ, যা আগে ছিল ৭ সপ্তাহ। ফিলিপাইনে বেড়ে হয়েছে ৭ সপ্তাহ, আগে ছিল ৬ সপ্তাহ। কানাডার ভেতর থেকে জমা দেওয়া আবেদন সম্পন্ন হতে সময় লাগছে ১২২ দিন।
স্টাডি পারমিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। কানাডায় আবেদন করলে সময় লাগছে ৭ সপ্তাহ, ভারতে ৫ সপ্তাহ, পাকিস্তানে ৬ সপ্তাহ, নাইজেরিয়ায় ৫ সপ্তাহ এবং যুক্তরাষ্ট্রে ৫ সপ্তাহ। ফিলিপাইনে সময় ৪ সপ্তাহই রয়েছে। গত চার সপ্তাহে এ ক্ষেত্রে কোনো উন্নতি বা অবনতি হয়নি।
ভিজিটর ভিসার ক্ষেত্রে কানাডায় জমা দেওয়া আবেদন সম্পন্ন হতে সময় কমেছে। আগে ছিল ৩৪ দিন, এখন ২৯ দিন। যুক্তরাষ্ট্রে সময় কমে হয়েছে ২৭ দিন। ফিলিপাইনে সময় কমে হয়েছে ১৬ দিন। তবে ভারতে সময় বেড়ে হয়েছে ২১ দিন, পাকিস্তানে ৪০ দিন এবং নাইজেরিয়ায় ৬৩ দিন।
সুপার ভিসার ক্ষেত্রে পাকিস্তান ও নাইজেরিয়ায় সময় বেড়েছে। পাকিস্তানে এখন ১৯৪ দিন, আগে ছিল ১৮৭ দিন। নাইজেরিয়ায় বেড়ে হয়েছে ৩৯ দিন। তবে ফিলিপাইনে সময় কমে হয়েছে ৬৮ দিন, আগে ছিল ৭৩ দিন। যুক্তরাষ্ট্রে সময় কমে হয়েছে ১২৪ দিন।
আইআরসিসি জানিয়েছে, কানাডার ভেতর থেকে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের লক্ষ্য সময় ১২০ দিন এবং বাইরে থেকে জমা দেওয়া আবেদন ৬০ দিনে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। স্টাডি পারমিটের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য। ভিজিটর ভিসার বাইরে থেকে জমা দেওয়া আবেদন ১৪ দিনে সম্পন্ন করার লক্ষ্য থাকলেও বাস্তবে সময় বেশি লাগছে। সুপার ভিসার ক্ষেত্রে লক্ষ্য সময় ১১২ দিন হলেও পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে তা অনেক বেশি।
logo-1-1740906910.png)