Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

মার্কিন ভিসা আবেদনে সোশ্যাল মিডিয়া 'পাবলিক' রাখার নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৫৪

মার্কিন ভিসা আবেদনে সোশ্যাল মিডিয়া 'পাবলিক' রাখার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নির্দিষ্ট শ্রেণির ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখতে হবে। ৫ জুন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমের তথ্য যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীদের অতীত কার্যকলাপ ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

৩০ মার্চ ২০২৬ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, ২, ৩, কিউ, আর-১, ২, এস, টি এবং ইউ ভিসার আবেদনকারীদের জন্য এই নির্দেশনা কার্যকর হয়েছে। অর্থাৎ অনভিবাসী ভিসার নির্দিষ্ট শ্রেণিতে আবেদনকারীদের সব সামাজিক মাধ্যম প্রোফাইল উন্মুক্ত রাখতে হবে।

প্রোফাইল উন্মুক্ত রাখার নির্দেশনা একেবারে নতুন নয়। গত বছর থেকেই যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের সামাজিক মাধ্যমের তথ্য যাচাই শুরু করেছে। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গত ২৫ মার্চ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন আবেদনকারীদের শনাক্ত করতে সব ধরনের তথ্য ব্যবহার করা হবে।

গত বছরের ডিসেম্বরে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিদের অন্তত পাঁচ বছরের সামাজিক মাধ্যম ব্যবহারের ইতিহাস দেখাতে হতে পারে।

Logo