Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

নতুন আইনে লাখো আমেরিকান পাচ্ছে কানাডার নাগরিকত্ব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:৫০

নতুন আইনে লাখো আমেরিকান পাচ্ছে কানাডার নাগরিকত্ব

কানাডার নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী এখন যুক্তরাষ্ট্রের লাখো নাগরিক কানাডার নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয়ে গেছেন। ফলে তারা দ্বৈত নাগরিকত্বের সুবিধা ভোগ করতে পারবেন এবং কানাডার পাসপোর্টও সংগ্রহ করতে পারবেন।

২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে জন্ম নেওয়া যে কোনো আমেরিকান নাগরিক যদি প্রমাণ করতে পারেন যে তাদের পূর্বপুরুষ কানাডিয়ান ছিলেন, তবে তারা স্বয়ংক্রিয়ভাবে কানাডার নাগরিকত্বের অধিকারী হবেন। জন্মস্থান বা বাবা-মা কিংবা দাদা-দাদি কখনো কানাডায় বসবাস করেছেন কিনা, তা কোনো বিষয় নয়। শুধু কানাডিয়ান বংশসূত্র থাকলেই নাগরিকত্ব পাওয়া যাবে।

নাগরিকত্বের প্রমাণ পাওয়ার পর আবেদনকারী কানাডার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে বংশসূত্র প্রমাণের নথি। যেমন- জন্ম সনদ বা বাপ্তিস্মের রেকর্ড। বর্তমানে নাগরিকত্ব প্রমাণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১১ মাস সময় লাগছে।

নতুন আইন বিশেষভাবে প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে। অনুমান করা হচ্ছে, শুধু এই অঞ্চলে প্রায় ৩০ লাখ আমেরিকান কানাডার নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয়েছেন। এর বড় অংশই ১৮৭০ থেকে ১৯৩০ সালের মধ্যে কানাডা থেকে ব্যাপক অভিবাসনের কারণে।

দ্বৈত নাগরিকত্ব পাওয়া আমেরিকানরা কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। একই সঙ্গে তারা কানাডার পাসপোর্টের অতিরিক্ত ভ্রমণ সুবিধাও পাবেন। কানাডার নাগরিকত্ব কোনো কর দায়বদ্ধতা তৈরি করে না। যুক্তরাষ্ট্রের মতো বিশ্বব্যাপী কর প্রদানের বাধ্যবাধকতা নেই কানাডায়। কেবল কানাডায় বসবাস করলে কর দিতে হয়। আর দ্বৈত নাগরিকরা চাইলে যুক্তরাষ্ট্র-কানাডা কর চুক্তির সুবিধা নিয়ে দ্বৈত কর থেকে মুক্তি পেতে পারেন।

এই আইন এসেছে বিল সি-৩ এর মাধ্যমে, যা ২০২৫ সালের ১৫ ডিসেম্বর কার্যকর হয়েছে। এর আগে নাগরিকত্ব সীমিত ছিল বিদেশে জন্ম নেওয়া প্রথম প্রজন্ম পর্যন্ত, যা ২০০৯ সালে চালু হয়েছিল। তবে ২০২৩ সালে অন্টারিও সুপিরিয়র কোর্ট এই সীমাবদ্ধতাকে অসাংবিধানিক ঘোষণা করে। এর পর সরকার নতুন আইন প্রণয়ন করে, যা এখন আমেরিকানদের জন্য নাগরিকত্বের নতুন সুযোগ তৈরি করেছে।

Logo