যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য বড় পরিবর্তন এসেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যারা অস্থায়ী ভিসায় অবস্থান করছেন এবং স্থায়ী বসবাসের আবেদন করেছেন, তাদের নিজ দেশে ফিরে গিয়ে ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এভাবে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে অস্থায়ী ভিসা ও স্থায়ী বসবাসের মধ্যে স্পষ্ট পার্থক্য রাখতে। আগে অনেক আবেদনকারী যুক্তরাষ্ট্রে থেকেই গ্রিন কার্ডের জন্য স্ট্যাটাস পরিবর্তন করতে পারতেন। এখন থেকে তাদের নিজ দেশে গিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই নিয়ম মূলত পর্যটক ভিসা, শিক্ষার্থী ভিসা, কর্মসংস্থানভিত্তিক ভিসা বা বিশেষ দক্ষতা ভিসাধারীদের জন্য প্রযোজ্য। যেমন B1/B2, F1/M1, J1, H-1B বা O-1 ভিসায় যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং স্থায়ী বসবাসের আবেদন করেছেন, তাদের নতুন নিয়ম মেনে চলতে হবে।
USCIS পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, “যারা যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে আসেন এবং পরে স্থায়ী বসবাস চান, তাদের উচিত নিজ দেশে গিয়ে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্র্যান্ট ভিসা সংগ্রহ করা।” তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে থেকেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে বিশেষ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।
নতুন নিয়মে বলা হয়েছে, কর্মসংস্থানভিত্তিক, পরিবারভিত্তিক বা বিনিয়োগভিত্তিক ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য এই পরিবর্তন কার্যকর হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে গ্রিন কার্ডের দীর্ঘ অপেক্ষায় থাকা বিশেষ করে ভারতীয় ও বাংলাদেশি আবেদনকারীদের জন্য প্রক্রিয়া আরো জটিল হয়ে উঠবে। কারণ তাদের নিজ দেশে ফিরে গিয়ে নতুন করে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
logo-1-1740906910.png)