ফ্লোরিডায় বৃষ্টির মরদেহ হয়তো আর পাওয়া যাবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৫৭
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ হয়তো আর কখনো পাওয়া যাবে না। এমনটিই ধারণা করছে সাউথ ফ্লোরিডার হিলসবোরাহ কান্ট্রি পুলিশ। বাড়িটির রুমে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তাতে দুইজনকে একসাথেই খুন করা হয়েছিল বলে ধারণা পুলিশের।
কিন্তু কেন বৃষ্টির লাশ আর পাবে না- এমন প্রশ্নে পুলিশ সাংবাদিকদের কিছু না জানালেও নাহিদা বৃষ্টির ভাই জাহিদ প্রিটোকে হিলসবোরাহ কান্ট্রি পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ হয়তো টুকরো টুকরো করে গায়েব করে ফেলেছে খুনি।
যদিও শনিবার হিলসবোরাহ কান্ট্রি পুলিশ জানিয়েছে, নাহিদা বৃষ্টির মরদেহ তারা এখনো খুঁজছে। পুলিশ জানিয়েছে, ২৪ এপ্রিল সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের ফলাফলের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিভার্সিটির টাম্পা ক্যাম্পাসের নিকটবর্তী এলাকা লেক ফরেস্ট কমিউনিটির একটি বাড়ি থেকে নাগরিক হিশাম আবু গারবেহকে আটক করা হয়, যিনি লিমনের রুমমেট ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
হিশাম আবুর বিরুদ্ধে মারধর, অবৈধভাবে আটক রাখা, প্রমাণ বিকৃত করা, মৃত্যুর খবর জানাতে ব্যর্থ হওয়া এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর মতো অভিযোগ আনা হয়েছে।
২৭ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ এপ্রিল টাম্পা এলাকায় দেখা গিয়েছিল। তারপর থেকে তারা নিখোঁজ ছিলেন। পরিবার জানিয়েছে, লিমন পরিবেশ বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গবেষণা করছিলেন এবং এই সপ্তাহে তার ডক্টরেট থিসিস উপস্থাপন করার কথা ছিল। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।
logo-1-1740906910.png)