কানাডার নতুন নাগরিকত্ব আইন: যোগ্যতার নিয়ম আরো কঠোর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১১:১১
কানাডা নতুন নাগরিকত্ব আইন কার্যকর করেছে, যেখানে যোগ্যতার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে বসবাসের সময়সীমা, ভাষা দক্ষতা এবং কর পরিশোধের প্রমাণ আরো কঠোরভাবে যাচাই করা হবে।
সংবাদবাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, কানাডার নতুন নাগরিকত্ব আইন ২০২৬ সালের এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এই আইনে নাগরিকত্বের জন্য আবেদনকারীদের বসবাসের সময়সীমা, ভাষা দক্ষতা এবং সামাজিক দায়িত্ব পালনের বিষয়গুলো আরো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
আগে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে গত পাঁচ বছরে অন্তত তিন বছর কানাডায় বসবাসের প্রমাণ দিতে হতো। নতুন আইনে এই সময়সীমা বাড়িয়ে চার বছর করা হয়েছে। অর্থাৎ স্থায়ী বাসিন্দাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে পাঁচ বছরের মধ্যে অন্তত চার বছর কানাডায় বসবাস করতে হবে।
নতুন আইনে ভাষা দক্ষতার শর্ত আরো কঠোর করা হয়েছে। আবেদনকারীদের ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। ভাষা পরীক্ষার মানদণ্ডও আগের তুলনায় কঠিন করা হয়েছে, যাতে আবেদনকারীরা কানাডার সমাজে সহজে একীভূত হতে পারেন।
নাগরিকত্বের আবেদনকারীদের কর পরিশোধের প্রমাণ দিতে হবে। অর্থাৎ আবেদনকারীরা কানাডায় বসবাসকালে নিয়মিত কর দিয়েছেন কিনা, তা যাচাই করা হবে। এছাড়া অপরাধমুক্ত রেকর্ড থাকা বাধ্যতামূলক।
নতুন আইনে শিশুদের নাগরিকত্বের নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। কানাডায় জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে। তবে অভিবাসী পরিবারের শিশুদের ক্ষেত্রে বাবা-মায়ের বসবাস ও নাগরিকত্বের যোগ্যতা যাচাই করা হবে।
কানাডা সরকার বলছে, নতুন আইন অভিবাসন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করবে এবং নাগরিকত্বের মর্যাদা বাড়াবে। একই সঙ্গে এটি অভিবাসীদের কানাডার সমাজে একীভূত হতে উৎসাহিত করবে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, সময়সীমা বাড়ানো অভিবাসীদের জন্য চাপ তৈরি করবে। অনেকেই মনে করছেন, নতুন আইন নাগরিকত্ব পাওয়া কঠিন করে তুলবে। তবে সরকার বলছে, এটি দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে প্রয়োজনীয়।
logo-1-1740906910.png)