Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

নিউ ইয়র্কে গুদামে পড়েছিল বাংলাদেশের পোস্টাল ব্যালট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০৭

নিউ ইয়র্কে গুদামে পড়েছিল বাংলাদেশের পোস্টাল ব্যালট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পোস্ট অফিসের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য হিসেবে চিহ্নিত করে সেগুলো স্টোরেজে রাখা হয়েছিল। নির্দিষ্ট সময় পর এসব ব্যালট গার্বেজ হিসেবে ফেলে দেওয়ার নিয়ম ছিল। 

ঢাকা ট্রিবিউনে প্রকাশিত সংবাদে জানা যায়, একজন বাংলাদেশি-আমেরিকান পোস্টালকর্মীর নজরে বিষয়টি আসে। তিনি কৌতূহলবশত বিষয়টি পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদের জানান এবং ব্যালট পেপারের গুরুত্ব তুলে ধরেন। এরপর বিষয়টি নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন দূতাবাসের নজরে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।  

জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন ও দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে ব্যালট আটকে থাকার কারণ খতিয়ে দেখা হয়।  

নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, যুক্তরাষ্ট্রে চিঠি বিলি হয় জিপ কোডের ভিত্তিতে। কিন্তু কিছু ব্যালটের ঠিকানায় পিও বক্স লেখা থাকায় সেগুলো ডেলিভারি হয়নি এবং স্টোরেজে জমা ছিল। বিষয়টি নজরে আসার পর নির্বাচন কমিশন, দূতাবাস ও পোস্টাল ডিপার্টমেন্টের কর্মকর্তারা আলোচনায় বসেন।  

তিনি বলেন, আমাদের সুপারিশ অনুযায়ী ব্যালটগুলো সঠিকভাবে বিতরণের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছে পোস্টাল কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, প্রবাসী ভোটাররা সময়মতো তাদের ব্যালট হাতে পাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

Logo