Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার নতুন নাগরিকত্ব আইনে কারা পাচ্ছে সুবিধা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬

কানাডার নতুন নাগরিকত্ব আইনে কারা পাচ্ছে সুবিধা?

কানাডায় নতুন নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে বিল সি-৩ কার্যকর হওয়ার পর হাজারো ‘লস্ট কানাডিয়ান’ আবারো নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয়েছেন। সিআইসি নিউজ বলছে, এতদিন যারা নাগরিকত্ব হারিয়ে ছিলেন, তাদের জন্য এটি একটি বড় পরিবর্তন।  

আগে কানাডার নাগরিকত্ব আইন অনুযায়ী বিদেশে জন্ম নেওয়া সন্তানরা কেবল প্রথম প্রজন্ম পর্যন্ত নাগরিকত্ব পেত। অর্থাৎ, যদি বাবা-মা জন্মসূত্রে বা প্রাকৃতিকভাবে কানাডিয়ান হন, তবে সন্তান নাগরিকত্ব পেত। কিন্তু বাবা-মা যদি নিজেরাই নাগরিকত্ব পান বংশানুক্রমে, তবে তাদের সন্তান নাগরিকত্ব পেত না। এ কারণে অনেককে ‘লস্ট কানাডিয়ান’ বলা হতো।  

নতুন আইন কার্যকর হওয়ার পর ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে জন্ম নেওয়া সব ‘লস্ট কানাডিয়ান’ নাগরিকত্ব পেয়েছেন। আর ভবিষ্যতে, অর্থাৎ ১৫ ডিসেম্বর ২০২৫-এর পর জন্ম নেওয়া সন্তানরা নাগরিকত্ব পাবে যদি তাদের কানাডিয়ান বাবা বা মা অন্তত ১,০৯৫ দিন কানাডায় বসবাস করে থাকেন। এটিকে বলা হচ্ছে ‘সাবস্ট্যানশিয়াল কানেকশন টেস্ট’।  

এখন নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য কানাডাভিসা একটি অনলাইন টুল চালু করেছে। সেখানে নিজের তথ্য দিয়ে জানা যাবে কেউ নাগরিকত্ব পাওয়ার যোগ্য কিনা। সাধারণত, যদি বাবা-মা বা দাদা-দাদি/নানা-নানির মধ্যে কেউ একজন জন্ম বা দত্তক নেওয়ার সময় কানাডিয়ান নাগরিক থাকেন, তবে সন্তান নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন।  

যোগ্য হলে আবেদনকারীকে কানাডা সরকারের কাছে প্রমাণস্বরূপ নাগরিকত্বের আবেদন করতে হবে। আবেদন করতে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং ৭৫ ডলার ফি দিতে হবে। নাগরিকত্ব প্রমাণপত্র পাওয়ার পর কানাডিয়ান পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।  

কানাডিয়ান নাগরিকরা দেশে প্রবেশ ও বসবাসের অধিকার পান, ভোট দিতে পারেন এবং নির্বাচনে প্রার্থী হতে পারেন। তবে নাগরিকত্ব প্রমাণপত্রের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে বর্তমানে প্রায় নয় মাস সময় লাগছে।

Logo