Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

অভিবাসী তাড়াতে গিয়ে নিজ দেশে তোপের মুখে ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮

অভিবাসী তাড়াতে গিয়ে নিজ দেশে তোপের মুখে ট্রাম্প

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের নিন্দা জানিয়ে আন্দোলনে নামেন অভিবাসন প্রত্যাশীরা। এসময় যুক্তরাষ্ট্রের কৃষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদানের কথা তুলে ধরেন তারা। প্রতিবাদ জানান অভিবাসীদের ধর-পাকড়ের বিরুদ্ধে।

অভিবাসী বিতাড়িত করতে গিয়ে এবার নিজ দেশেই তোপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৩ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জড়ো হন হাজারো অভিবাসী। দেশজুড়ে অভিবাসী বিহীন দিবসের বিক্ষোভে অংশ নিয়ে ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদ করেন তারা।

ট্রাম্প টাওয়ারের সামনে আন্দোলনে নামেন শিকাগোর অভিবাসন প্রত্যাশীরাও। এসময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অফিস-আদালত পরিষ্কার পরিচ্ছন্নতা, কৃষিকাজসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদানের কথা তুলে ধরেন তারা। বলেন, মার্কিনীরা যেসব কাজ করতে চান না সেসব করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন অভিবাসীরা। এসময় গণনির্বাসন পদক্ষেপের নিন্দাও জানান তারা।

আন্দোলনে অংশ নেয়া একজন বলেন, আমাদের বাবা-মায়েরা অনথিভুক্ত। তবে আমরা সবসময় আমাদের শেকড় এবং সংস্কৃতির বিষয়ে জেনেছি। কিন্তু আমি মনে করি একজন মার্কিন নাগরিক হিসেবে আমার অবশ্যই কথা বলার অধিকার রয়েছে।

একটি অলাভজনক প্রতিষ্ঠানের ডাকে বিক্ষোভ র‍্যালিতে অংশ নেন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের অভিবাসীরা। দ্বিতীয় সপ্তাহের মত অভিবাসীদের বিরুদ্ধে ধর-পাকড়ের নিন্দা জানান তারা।

তথ্যসূত্র: সময় অনলাইন ০৪.০২.২০২৫

Logo