প্রবাসীদের আস্থার জায়গা ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২২:৪২
বিদেশ যাওয়ার আগে প্রতিটি কর্মীকে কল্যাণ ফান্ড ও বীমা বাবদ দিতে হয় ৬ হাজার ৫০০ টাকা। সেই টাকা জমা হয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে। বিনিময়ে দেশে বা বিদেশে বিপদে পড়লে প্রবাসীদের সাহায্যের হাত বাড়ায় সরকারের এই সংস্থাটি।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ২৭৮ কোটি ১৮ লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছেন দেশের ১২ হাজার ৩১১টি প্রবাসী পরিবার। প্রবাসীদের ছেলে-মেয়েদের শিক্ষা সহায়তা থেকে শুরু করে, প্রবাসীর লাশ দেশে ফিরলে এ্যাম্বুলেন্স দেয়ার মতো ১১ ধরনের সেবা দিচ্ছে সরকারের এই সংস্থাটি।
আহত ও অসুস্থ প্রবাসীদের চিকিৎসায় সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা, বিদেশ থেকে ফেরত কর্মীদের পুনর্বাসনে ২ লাখ ৫৩ হাজার সহায়তাও দিচ্ছে এই বোর্ড।
এছাড়া বিদেশফেরত অসুস্থ ও মৃত কর্মী পরিবহনে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা দেয়া, প্রবাসে মৃত্যুবরণ করলে, পরিবারকে এককালীন ৩ লাখ টাকা আর্থিক অনুদানও দিচ্ছে সরকারের এই সংস্থাটি।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসা সহায়তা বাবদ চলতি বছরের এখন পর্যন্ত ১ হাজার ৫৬৭টি পরিবারকে ১৬ কোটি ৯০ হাজার টাকার সাহায্য দেয়া হয়েছে। এছাড়াও প্রবাসীর ৬ হাজার ২৭০জন ছেলে-মেয়েরা শিক্ষা সহায়তা বাবদ পেয়েছেন ১২ কোটি ৯৭ লাখ টাকার সাহায্য।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এই সুবিধা গ্রহণ করে দেশে প্রবাসী পরিবারগুলো যেমন উপকৃত হচ্ছে, তেমনি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও পাচ্ছেন নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত প্রবাস জীবন।
logo-1-1740906910.png)