Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়া থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইমিগ্রেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৭:৪১

মালয়েশিয়া থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইমিগ্রেশন

মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন ডিটেনশন ডিপো থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৮২ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে এসব অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৮৫ জন ইন্দোনেশিয়ার, ৪৫ জন বাংলাদেশের, ২৫ জন মিয়ানমারের ও ১৫ জন পাকিস্তানের। এছাড়া রয়েছে ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও চীনের নাগরিকরা।

ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানোদের অধিকাংশের বৈধ পাসপোর্ট ছিল। যাদের পাসপোর্ট ছিল না, তাদের জন্য সংশ্লিষ্ট দূতাবাস থেকে জরুরি ভ্রমণ নথি সংগ্রহ করা হয়।

ফেরত পাঠানো এসব ব্যক্তির নাম মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই দেশটিতে আর ঢুকতে পারবেন না। 

Logo