মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ অক্টোবর ২০২৬
সৌদির জিওএসআই অ্যাপে যুক্ত হলো বাংলা ভাষা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৬:০৩
সৌদি আরব
সৌদির জিওএসআই অ্যাপে যুক্ত হলো বাংলা ভাষা
সৌদি আরবে সামাজিক বিমা সংস্থা জিওএসআইর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যুক্ত হয়েছে নতুন সাতটি ভাষা, যার মধ্যে রয়েছে বাংলাভাষাও। ২০২৬ সালের ২৮ অক্টোবর সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন যুক্ত হওয়া ভাষাগুলো হলো উর্দু, বাংলা, ফিলিপিনো, হিন্দি, সিংহলি, নেপালি ও ইন্দোনেশীয়। এর ফলে আরবি ও ইংরেজির পাশাপাশি এসব ভাষায় কথা বলা গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা ব্যবহার করা আরো সহজ হবে। সৌদি আরবের জিওএসআই হলো সামাজিক বিমা ও পেনশন-সংক্রান্ত সরকারি সংস্থা, যার অ্যাপের মাধ্যমে নিবন্ধন, বিমা-সুবিধা ও অবদানের তথ্য জানা যায়। প্রবাসী কর্মীরা এর মাধ্যমে নিজেদের সামাজিক বিমার তথ্য ও প্রযোজ্য সুবিধা যাচাই করতে পারেন; তবে সুবিধা পাওয়ার যোগ্যতা কর্মীর চাকরির ধরন ও নিয়মের ওপর নির্ভর করে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, যারা আরবি বা ইংরেজিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের নিজস্ব ভাষায় বিমা-সংক্রান্ত অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানার সুযোগ করে দেওয়া। পাশাপাশি সংশ্লিষ্ট আবেদন, প্রক্রিয়া ও অন্যান্য সেবা গ্রহণও সহজ করা। এই উদ্যোগ বিশেষ করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে তারা নিজেদের ভাষায় সামাজিক বিমা-সংক্রান্ত তথ্য বুঝতে এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
বাহরাইন
বাহরাইনে
সন্ত্রাসী কর্মকাণ্ড, ৩ প্রবাসীর যাবজ্জীবন
বাহরাইনে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান এবং দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট অব ক্রিমিনাল জাস্টিস। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, অভিযুক্ত তিন ব্যক্তি একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বাহরাইনের বিরুদ্ধে বিভিন্ন শত্রুতামূলক কর্মকাণ্ডে অংশ নেন। তাদের এসব কর্মকাণ্ড দেশটির নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করেছে বলে জানানো হয়েছে।দণ্ডিত তিন ব্যক্তির বয়স ও জাতীয়তা প্রকাশ করা হয়নি। অপরাধের মাধ্যমে অর্জিত অর্থও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। বাজেয়াপ্ত করা অর্থের পরিমাণ ১ হাজার ৩১৩ বাহরাইনি দিনার। বাহরাইনের পাবলিক প্রসিকিউশনের বরাতে প্রকাশিত এই তথ্য অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা এবং দেশের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার দায়ে তিন আসামিকে এই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব
আমিরাত
আমিরাতে
ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন নিয়ম
কার্যকর
সংযুক্ত
আরব আমিরাতে ড্রাইভিং লাইসেন্সের জন্য ২০২৭ সালের
১ জানুয়ারি থেকে নতুন নিয়ম
কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, থিওরি ও প্র্যাক্টিক্যাল উভয়
পরীক্ষায় পাস করতে কমপক্ষে
৭৫ শতাংশ নম্বর পেতে হবে। তবে প্র্যাক্টিক্যাল পরীক্ষায় ৭৫ শতাংশ বা
তার বেশি নম্বর পেলেও
বিপজ্জনক ভুল করলে ফেল
করতে পারেন পরীক্ষার্থী। নতুন নিয়মে ছয় ধরনের ভুল
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে
রয়েছে গাড়ির চাকা বা বডি
নির্ধারিত সীমানা কিংবা বাধায় লাগানো, গাড়ি চালু করার সময়
নিয়ন্ত্রণ হারিয়ে অনিচ্ছাকৃতভাবে গাড়ি নড়ে যাওয়া, গিয়ার
পরিবর্তনে ভুল করা, নির্ধারিত
স্থানে সঠিকভাবে গাড়ি থামাতে বা পার্ক করতে
ব্যর্থ হওয়া এবং ট্রাফিক সাইন
বা সংকেত অমান্য করা। মোটরসাইকেল পরীক্ষার
সময় চলন্ত অবস্থায় পা মাটিতে লাগলেও
ফেল হতে পারেন পরীক্ষার্থী।
ফলে নতুন ড্রাইভিং পরীক্ষার
নিয়ম কানুন বেশ কঠিন করা
হয়েছে বিশেষত প্র্যাক্টিক্যাল পরীক্ষা। ফলে আমিরাতে থাকা
প্রবাসীরা যারা দেশটিতে ড্রাইভিং
লাইসেন্স পেতে চান তাদের
আরো বেশি প্র্যাক্টিসের ভেতর
দিয়ে তৈরি হয়েই পরীক্ষায়
বসতে হবে।
কুয়েত
কুয়েতে
৯৩২ প্রবাসীর আবাসিক ঠিকানা বাতিল
কুয়েতে
৯৩২ জনের আবাসিক ঠিকানা
সরকারি নথি থেকে বাতিল
করেছে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন।
বাড়ির মালিকের ঘোষণা অথবা ভবন ভেঙে
ফেলার কারণে এসব ঠিকানা বাতিল
করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের
মধ্যে নতুন আবাসিক ঠিকানা
নিবন্ধন করতে হবে। এ
জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে যেতে পারবেন, অথবা
প্রয়োজনীয় কাগজপত্রসহ সরকারি সাহেল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত
সময়ের মধ্যে ঠিকানা হালনাগাদ না করলে কুয়েতের
আইন অনুযায়ী সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার
জরিমানা হতে পারে। সংশ্লিষ্ট
ব্যক্তিদের সময়সীমার মধ্যে ঠিকানা নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে
কর্তৃপক্ষ। এদের মধ্যে প্রবাসী
বাংলাদেশিরা থেকে থাকলে তাদের
যথাযথ নিয়ম অনুসরণ করা
উচিত।
logo-1-1740906910.png)