Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ায় প্রতারণায় আটকের তালিকায় বাংলাদেশিরাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৮:৫৩

মালয়েশিয়ায় প্রতারণায় আটকের তালিকায় বাংলাদেশিরাও

মালয়েশিয়ায় বাণিজ্যিক অপরাধ ও অনলাইন প্রতারণার অভিযোগে বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। দেশটির পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক রুসলি মোহাম্মদ ইসা জানান, ২০২৪ সালে এ ধরনের অপরাধে ১ হাজার ৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৬৩ জনে, যা ৬৫ দশমিক ৩ শতাংশ বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪৬২ জন বিদেশি। তাদের মধ্যে চীনের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। মোট ৯৯৩ জন। এছাড়া ইন্দোনেশিয়ার ৮৫, ভিয়েতনামের ৪৯, মিয়ানমারের ৪২, বাংলাদেশের ৩৯ এবং তাইওয়ানের ৩৭ জন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এ বছরের মে পর্যন্ত গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ৯৫৫ জন সামাজিক ভিজিট পাস এবং সাতজন পর্যটন পাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। তবে শুধু গ্রেপ্তারের পরিসংখ্যান দিয়ে কোনো দেশের নাগরিকদের অপরাধে সম্পৃক্ততা কিংবা মালয়েশিয়াকে আন্তর্জাতিক প্রতারণা চক্রের ঘাঁটি হিসেবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা যায় না বলে সতর্ক করেছেন পুলিশ কর্মকর্তা। আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার এবং ইমিগ্রেশন বিভাগ ও বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ।

Logo