বাহরাইনে স্বর্ণ ব্যবসায় অর্থপাচার ঠেকাতে কঠোর জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২২:৫৫
বাহরাইনে স্বর্ণ ও গহনার ব্যবসায় অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে নতুন নিয়ম চালু হয়েছে। নিয়ম ভাঙলে ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ হাজার বাহরাইনি দিনার জরিমানা করা হতে পারে। গ্রাহকের পরিচয় যাচাই না করা, সন্দেহজনক লেনদেনের তথ্য না দেওয়া এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণে ব্যর্থ হলে ১ হাজার থেকে ২ হাজার ৫০০ দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরো বেশি।
নতুন নিয়মে ৩ হাজার দিনার বা তার বেশি মূল্যের স্বর্ণ ও গহনা নগদে বিক্রি নিষিদ্ধ। ২ হাজার দিনারের বেশি নগদ বিক্রির ক্ষেত্রে ক্রেতার পরিচয়পত্রের কপিও রাখতে হবে। নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। প্রবাসীদের জন্য এক্ষেত্রে সতর্কতার বিষয়টি হলো স্বর্ণ ব্যবসায় যুক্ত বাংলাদেশিরা নগদ লেনদেন, গ্রাহকের পরিচয় যাচাই ও হিসাবের নথি সংরক্ষণে বাহরাইনের নিয়ম মেনে চলতে হবে।
logo-1-1740906910.png)